Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে জবাব দিচ্ছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদশের ৫২২ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১০০ রান করেছে জিম্বাবুয়ে। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ৪২২ রানে পিছিয়ে তারা। তবে ফলো-অন এড়াতে আরও ২২২ রান করতে হবে জিম্বাবুয়েকে।

জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ১৪, ব্রায়ান চারি ৫৩ ও ডোনাল্ড ত্রিরিপানো ৮ রান করে আউট হন। ব্রেন্ডন টেইলর ১৯ ও সিন উইলিয়ামস ১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাইজুল ইসলাম ২টি ও মেহেদি হাসান মিরাজ ১টি উইকেট নেন।

(এমআইআর/ ১৩ নভেম্বর ২০১৮)