
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন আভ্যন্তরিন সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো: শোররফ হোসেন।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পক্ষে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ করেন কোম্পানির প্রধান নির্বাহি রাজেশ সুরানা এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৩ নভেম্বর ২০১৮)