
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রামের কালামিয়া বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৮৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার এ শাখাটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে নতুন এ শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ব্যাংকের নতুন এ শাখা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, কোম্পানি সেক্রেটারি ও ইভিপি এটিএম তাহমিদুজ্জামান প্রমুখ।
(এসএএম/ ১৫ নভেম্বর ২০১৮)