Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 05:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া তথ্য ও প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন আগামীকাল ১৮ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম কমিশন সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পায়। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

এ টাকা কোম্পানিটি কল সেন্টার স্থাপন ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ এবং আইপিও খরচে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৯ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৬ টাকা।

উল্লেখ্য, জেনেক্স ইফোসিস লিমিটেড এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে। আর এ কোম্পানিতে জেনেক্স ইনফোসিসের ৯৯.৯৯ শতাংশ শেয়ার হোল্ডিং রয়েছে। সাবসিডিয়ারি এ কোম্পানির হিসাব নিরীক্ষা সহ জেনেক্স ইনফোসিসের সমন্বিত ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.০২ টাকা এবং পুনঃমূল্যায়ন ছাড়া শেয়া্র প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

(এমআইআর/এসএএম/ ১৭ নভেম্বর ২০১৮)