Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 20:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন চেয়েছেন সাবেক ছাত্রনেতা মো: মোফাজ্জল হোসেন নিটল। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর-এই দুই থানা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলার অন্যতম  গুরুত্বপূর্ণ এই আসন।

মোফাজ্জল হোসেন নিটল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ছাত্রদল কেন্দ্রিয় সংসদেরও সাবেক নেতা। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা হিসেবে দায়িত্বরত। তিনি বর্তমানে আইন পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন।

জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী তরুন এই নেতা লক্ষ্যে পৌছাতে সকলের দোয়া ও সহযোগিতা চান।

(এমআইআর/ ১৭ নভেম্বর ২০১৮)