Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 04:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নীলক্ষায় দুই পক্ষের পৃথক সংঘর্ষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্রসহ ১২ রাউন্ড  গুলি উদ্ধার করে।

শুক্রবার  সন্ধ্যায় উপজেলার  চরমধূয়ার সিকদার বাড়ী ঘাট থেকে ১টি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ ৪ জনকে এবং বাশঁগাড়ী সোবাহানপুর ঘাট থেকে ১ টি পাইপ, ৭ টি আগ্নেয় ও ৬ রাউন্ড গুলিসহ ৯ জনকে  গ্রেফতার করে।

এঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে রায়পুরা থানায় মোট ১৩ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান গ্রেফতারের কথা নিষ্চিত করে বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই  চরাঞ্চলে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এখানে আধিপত্য বিস্তারের ঘটনা দীর্ঘদিনের। দুই দলের দুই নেতা সাহেদ সরকার ও সিরাজুল ইসলাম চেয়ারম্যান মারা যাওয়ার পর বেশ কিছু দিন এই সংঘর্ষ ছিল। শুক্রবার ভোরে হঠাৎ সাহেদ সরকারের সমর্থকরা  গ্রামের উঠতে চাইলে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সিরাজুল সমর্থকরা বাধা দেয়। এনিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষ রাশগাড়ী ছাড়িয়ে নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

(এসএইচআর/এসএএম/ ১৭ নভেম্বর ২০১৮)