Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ফেনী-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন চান সাবেক ছাত্রনেতা নাজমুল করিম দুলাল। সোনাগাজী ও দাগনভূঞা-এই দুই থানা নিয়ে গঠিত এই আসনটি এই অঞ্চলের রাজনীতি ও আর্থসামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সাবেক স্বৈরশাসক এরশাদ ছাত্র-জনতার রুদ্ররোষে পতিত হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সে সময়ের বলিষ্ঠ ছাত্রনেতা নাজমুল করিম দুলাল এখন জননেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মুখসারির ছাত্রনেতা নাজমুল করিম দুলালের রাজনীতির হাতেখড়ি স্কুল জীবনেই। একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকারদের হাতে প্রাণ হারান নাজমুল করিমের বাবা। সেই শোকে তাঁর মাও অসুস্থ হয়ে মারা যান। স্কুলের ছাত্রাবস্থায় মা-বাবা হারা নাজমুল করিম বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের দুবারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল করিম ১৯৯২ সালে পাঁচ শ নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন। একসময়  সাবেক হুইপ মাহবুবুল আলম তারার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে ফেনী-সোনাগাজীতে বিএনপির দলীয় কার্যক্রম জড়িয়ে পড়েন। যার ফলে ১৯৯৬ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পান। ওই কমিটির সভাপতি ছিলেন রুহুল কবির রিজভী, সাধারণ সসম্পাদক ফজলুল হক মিলন ও সহসাধারণ সম্পাদক ইলিয়াস আলী।

পরবর্তীতে রাজনীতির পাশাপাশি ব্যবসায় মনোনিবেশ করেন নাজমুল করিম। এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নাজমুল করিমের স্ত্রীও স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপ্রদস্থ কর্মকর্তা। একমাত্র ছেলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত। একসময়ের রাজপথের প্রাজ্ঞ ও বলিষ্ঠ এই ছাত্রনেতা এখন জননেতা। জনগণ তথা ফেনীর জনমানসে অসম্ভব জনপ্রিয় নাজমুল করিম দুলাল ফেনী-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জোড়ালো ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, নাজমুল করিম দুলাল ঢাকাস্থ সোনাগাজী সমিতির সহ-সভাপতি, ঢাকাস্থ ফেনী সমিতির লাইফ মেম্বার, বিষ্নুপুর হাই স্কুলের আজীবন ডোনার,  সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য, ব্রিজ কেমির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

(এএইচ/এসএএম/ ১৮ নভেম্বর ২০১৮)