
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘দ্য স্ট্রংগেস্ট রিটেইল ব্যাংক অব বাংলাদেশ ২০১৮’ অ্যাওয়ার্ড প্রদান করেছে যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকা।
গতকাল দুবাইয়ের জে. ডব্লিউ ম্যারিয়ট মারকুইস হোটেলে ব্রিটেনের সাবেক মন্ত্রী ও গ্লোবাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপস্-এর চেয়ারম্যান শাহিদ মালিক এর নিকট থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম।
এসময় ক্যামব্রিজ আইএফএ-এর সিইও ড. শফিজা আজমী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২২ নভেম্বর ২০১৮)