Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 07:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে তানবির আহাম্মেদ খান (১৯) নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে শহরের বীরপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত তানবির বীরপুর এলাকার নাসির উদ্দি খানের পুত্র। সে এবছর নটডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়।  সম্প্রতি সে রাজশাহী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিয়ে  সেগুলোতে পড়ালেখার সুযোগ পান। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

রেলওয়ে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তানভির বিদ্যালয়ের বই-পত্র কেনার জন্য সকাল ৬টার দিকে ট্রেন যোগে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্তানের খোঁজ নেয়ার জন্য সকার ১০টায় তার মা মোবাইল ফোনে দিতে তা বন্ধ পায়। এদিকে স্থানীয়রা বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দোকানের পেছনে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। অপরদিকে নিহতের পরিবারের লোকজনও স্থানীয়দেও কাছে এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

নিহতের খালা শিউলি বেগম বলেন, তানভির খুবই শান্ত প্রকৃতির ছেলে। তার কোন শত্রু নেই। বই ও বেডিং কেনার জন্য ট্রেন যোগে ঢাকায় যাওয়ার উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়। এর পর তার মৃত্যুর খবর পাই। আমরা এই হত্যার বিচার চাই।

রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ধারনা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়ে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। ছিনাতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যার পর  রেলের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরন করা হয়।

(এসএএম/ ২২ নভেম্বর ২০১৮)