Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 16:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) একাউন্ট থেকে বিকাশ একাউন্টে এবং বিকাশ একাউন্ট থেকে এমটিবি’র একাউন্টে ‘ফান্ড’ স্থানান্তর করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি এমটিবি ও বিকাশের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও বিকাশের গ্রাহকবৃন্দ, দেশজুড়ে এমটিবি’র যে কোন এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও বিকাশের ওয়ালেট ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন।

বিকাশ লিমিটেড-এর কামাল কাদীর, চীফ এক্সিকিউটিভ অফিসার এবং এমটিবি’র আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এমটিবি’র সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, তারেক রিয়াজ খান, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং, মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস্, ইরফান ইসলাম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং ও আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার এবং বিকাশ লিমিটেড-এর মিজানুর রশীদ, চীফ কমার্শিয়াল অফিসার, মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ও মোঃ জাফরুল হাসান, হেড অব এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্টসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৪ নভেম্বর ২০১৮)