Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল প্রাণ লিমিটেড।

শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসইর ওঢেবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬ টাকা ৮৭ পয়সা।

আর চলতি বছরের ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৫ টাকা ৩৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, সকাল সাড়ে ৯টায়, ফুজি ট্রেড সেন্টার, প্রগতি স্বরণী, উত্তর বাড্ডা, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

ডিভিডেন্ড বিতরণের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

(এমআইআর/ ২৫ নভেম্বর ২০১৮)