Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 15:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপি প্রার্থীরা। এরই মধ্যে নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন রংপুর ১- মোকাররম হোসেন সুজন, রংপুর ২- ওয়াহিদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর ৩- মোজাম্মেল হোসেন ও রীতা রহমান, রংপুর-৪ আসনে ইমদাদুল হক ভরসা, রংপুর ৫ আসনে সোলায়মান আলম ও ডা. মমতাজ। রংপুর ৬- সাইফুল ইসলাম।

ঢাকা ২- আমানুল্লাহ আমান, ঢাকা- ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪- আলহাজ সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মীর্জা আব্বাস, নরসিংদী ৩- অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

দিনাজপুর ১- মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ, দিনাজপুর ২- সাদেক রিয়াজ ও মামুনুর রশিদ, দিনাজপুর ৩- সৈয়দ জাহাঙ্গীর ও মোজাহেদুল দোলন, দিনাজপুর ৪- হাফিজ ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর ৫- রেজওয়ানুল হক বাচ্চু, দিনাজপুর ৬- লুৎফুর রহমান ও শাহিন।

এর আগে রবিবার রাতে বেশ ঝালকাঠি-২ আসনের মনোনয়নের চিঠি পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার বলেছিলেন, ২৭ নভেম্বরের মধ্যে বিএনপির মনোনয়ন চিঠি প্রদান সম্পন্ন করার কথা।

আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার সময়সীমা রয়েছে৷

(এমআইআর/ ২৬ নভেম্বর ২০১৮)