Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 14:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সাপ্তাহিক ছুটির দিন শনিবার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ব্যাংকগুলোর এলসি ওপেনিং শাখাগুলোকে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপ মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ স্বীয় বিবেচনায় শনিবার খোলা রাখার নিদের্শনা বহাল রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে শনিবার খোলা রাখার নিদের্শনার পরিপ্রেক্ষিত্রে কেন্দ্রীয় ব্যাংক এ নিদের্শনা প্রদান করেছেন।’

(এসএএম/ ২৬ নভেম্বর ২০১৮)