Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 21:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শরীয়তপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মিয়া নূরুদ্দিন আহমেদ অপু। গোসাইরহাট ও ডামুঢ্যা-এই দুই উপজেলা নিয়ে গঠিত এই আসন।

মিয়া নূরুদ্দিন আহমেদ অপু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক নেতা। এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব।

অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। ছাত্ররাজনীতে শ্রুতিমধুর ও নৈপুন্যপূর্ণ স্লোগানের কারণে ‘স্লোগান মাস্টার’ হিসেবে খ্যাত ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমি এই নেতা। একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্যে পৌছাতে সকলের দোয় ও সহযোগিতা চেয়েছেন মিয়া নূরুদ্দিন অপু।

(এসএএম/ ২৭ নভেম্বর ২০১৮)