Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 18:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনে আওয়ামী লীগ প্রার্থী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিআইপি আসলাম সানীর সমথকরা তার পক্ষে মনোনয়ন দাবী করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বেলাব উপজেলার কয়েক’ শ নেতাকমী ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচায় সড়কে অবস্থান নিয়ে মিছিল করতে থাকে।

তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা ‘হুমায়ন ঠেকাও, নৌকা বাঁচাও’ সহ বিভিন্ন শ্লোগান দিয়ে দলীয় মনোনয়ন পূণরায় বিবেচনা করে এড. নূরুল মজিদ মাহমুদের প্রার্থীতা প্রত্যাহার করে আসলাম সানিকে প্রার্থী দেওয়ার দাবি জানান।

অবরোধে অংশ নেওয়া কয়েকজন উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন বলেন, ভোটের আগে আমরা হারতে চাই না, প্রার্থী পরিবর্তন না করলে নৌকার হার নিশ্চিত। তাই প্রার্থী প্রত্যাহার করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানান তারা।

এদিকে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধের খবরে পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলেও কিছু সময় পর তারা পুণরায় সড়কে অবস্থান নিয়ে দ্বিতীয় দফায় অবরোধ করে রাখে মহাসড়ক। বেলা সাড়ে ১২টার দিকে রায়পুরা বেলাব সাকেলের দায়িত্ব থাকা সহকারী পুলিশ সুপার বেলাল আহম্মেদ অবরোধ স্থলে এসে অবরোধকারীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে নেতাকমী ও সমথকরা অবরোধ সমাপ্ত করে যান চলাচলের জন্য মহাসড়ক থেকে সরে যায়।

এদিকে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১২ টা পযন্ত ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শত শত যানবাহন আটকা। দীঘ সময় এক স্থানে আটকে থাকায় যাত্রীরা নানান দূভোগ পোহায় ।

(এসএইচআর/এসএএম/ ২৭ নভেম্বর ২০১৮)