Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 06:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুই বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে পাঁচজন নারী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দুটি বাস ও একটি ট্রাক একই সময় মুখোমুখি সংঘর্ষে তারা হতাহত হন।

নিহতরা সবাই একটি বাসের যাত্রী বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বলতে পারেনি। কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি আরো বলেন, বাস থেকে পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। উদ্ধার কাজ চলছে।

(কেএইচকে / ২৯ নভেম্বর ২০১৮)