Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 03:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আঙুলে চোট পাওয়ায় মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে ঢাকা টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন কুমার দাসকে। গতকাল সকালে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। পরে এক্স-রেতে তার আঙুলে কোনো চিড় ধরা পড়েনি। তার চোটটা গুরুতর না হলেও সতর্কতা হিসেবে শেষ মূহুর্তে লিটনকে এনেছেন নির্বাচকরা।

শেষ মুহূর্তে লিটনকে অন্তর্ভুক্ত করায় ঢাকা টেস্টের দল ১৩ জন থেকে বেড়ে হলো এখন ১৪ জনের।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

(কেএইচকে / ২৯ নভেম্বর ২০১৮)