
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন জমা দিয়েছেন খন্দকার মো: মোরতাজুল করিম বাদরু।
বুধবার বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে কুমিল্লা জেলা প্রসাসকের কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এরআগে মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি গ্রহন করেন তিনি।
মোরতাজুল করিম বাদরু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক নেতা। স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের পরিক্ষিত এ নেতা বর্তমানে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় সংসদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় সেচ্ছাসেবক দল কেন্দ্রিয় সংসদের প্রভাবশালী নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভাপতি, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি, জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্যে পৌছাতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন মোরতাজুল করিম বাদরু। নির্বাচিত হলে জনগনের কল্যানে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান এ নেতা।
(এমআইআর/এসএএম/ ২৯ নভেম্বর ২০১৮)