Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 02:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী মডেল থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত থেকে জামিন প্রাপ্ত হলেও তাকে কারাগার থেকে মুক্তি না দিয়ে আটক করে রাখা হয়।

নরসিংদী আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি নজরুল ইসলাম জানান, গত ১৬ অক্টোবর নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে চট্টগ্রাম থেকে করে পুলিশ। পরে তাকে নরসিংদী মডেল থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে নরসিংদী জেলা আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেয়। যার মামলা নং- ২৮(৮)১৮। বৃহস্পতিবার ওই মামলায় জামিন প্রাপ্ত হয় নূরুল ইসলাম। কিন্তু জেল কর্তৃপক্ষ তাকে জেলহাজত থেকে মুক্ত না করে অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আটক করে রাখে।

নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নরসিংদী মডেল থানা কর্তৃপক্ষ আরো দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আমাদের কাছে নথি প্রেরণ করলে আদালত পূর্বের মামলায় তার জামিন দিলেও প্রেরিত নথির পরিপ্রেক্ষিতে তাকে আটক রাখা হয়।

(এসএইচআর/এসএএম/ ০১ ডিসেম্বর ২০১৮)