Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 20:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে দলটির অধিকাংশ নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে।

বৃহস্পতিবার বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতিসহ দলের জেলা পর্যায়ের উচ্চ অপর দুই নেতাকে গ্রেফতার করা হলে নেতাকর্মীদের মধ্যে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু জানান, একটি গায়েবি মামলায় জামিন আবেদনের জন্য বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ আদালতে উপস্থিত হন। আদালত মহসীন হোসেন বিদ্যুতের জামিন আবেদন মঞ্জুর করলেও খায়রুল কবির খোকনের আবেদন নামঞ্জুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মহসীন হোসেন বিদ্যুৎ জামিন প্রাপ্ত হয়ে আদালত থেকে বের হবার সময় তাকে আটক করে পুলিশ। পরে তাকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। অপরদিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম একটি গায়েবি মামলায় প্রায় দেড় মাস কারাভোগের পর বৃহস্পতিবার আদালত থেকে প্রাপ্ত হলে জেলখানা থেকে বাহিরে বের হতে পারেনি। এর আগেই নরসিংদী মডেল থানা পুলিশ অন্য দুটি মামলা তাকে পূণরায় গ্রেফতার দেখিয়ে মামলার নথি কারা কর্তৃপক্ষের কাছে পাঠালে তাকে আর বাহিরে বের হতে দেওয়ানি। খায়রুল কবির খোকন ও মহসীন হোসেন বিদ্যুৎ বৃহস্পতিবার যে মামলায় জামিন আবেদন করতে আদালতে উপস্থিত হয় সে মামলায় পুলিশ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৭৬ জন নেতাকর্মী নামে চুরান্ত তদন্ত রির্পোট আদালতে পেশ করেছে। আদালত তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাই পুরো শহর জুড়েই বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার ও সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মন্জুর এলাহীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খায়রুল কবির খোকন বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী। মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে এ মুহুর্তে একজন হেভিওয়েট প্রার্থীর জামিন হয় না, এরই নাম কি লেভেল প্লেয়িং ফিল্ড। তিনি বলেন, সরকার জানে নির্বাচনে তাদের নিশ্চিত ভরাডুবি হবে তাই মামলা হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে। পুরো শহরই গ্রেফতার আতঙ্কে রয়েছে। এ মূহুর্তে আমি আমাকেও নিরাপদ মনে করছিনা।

(এসএইচআর/এসএএম/ ০১ ডিসেম্বর ২০১৮)