Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 04:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

হবিগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এ মনোনয়নপত্র বাতিল করেন।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে পরিপ্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে হেভিওয়েট প্রার্থী রেজা কিবরিয়া। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

(এসএএম/ ০২ ডিসেম্বর ২০১৮)