
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার কবর জিয়ারত করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে দলটির মনোনয়ন প্রত্যাশীরা।
গত ২৮ নভেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে শিবপুরে প্রয়াত এ নেতার কবরের সামনে ফাতেহা পাঠ করে দোয়া করেন তারা।
এসময় এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আকরামুল হাসান মিন্টু, মঞ্জুর এ এলাহী, আবুল হারিস রিকাবদার উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে শিবপুরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রার্থীরা দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে একাট্টা হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে এই আসনটি পূনরুদ্ধার ও এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা।
(এসএইচআর/এসএএম/ ০২ ডিসেম্বর ২০১৮)