Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 03:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাজীপুর সদর উপজেলায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরে হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর এলাকার মো. মিজানুর রহমান (৫০) এবং রাতুল (১৮) নামে এক তরুণ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, সকালে শহরের সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরে হালডোবা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। দুর্ঘটনায় নিহতরা সবাই পুরুষ

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

(কেএইচকে / ৩ ডিসেম্বর ২০১৮)