Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 11:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মরমী কবি হাসন রাজার কর্মকে বিশ্বব্যাপী তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপল এ কমিউনিকেশন। মরমী এই কবির শততম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসন রাজার জীবন দর্শনের ওপর ভিত্তি করে রচিত হয়েছে মাল্টিমিডিয়া ডান্স মিউজিক হাসন রাজা দ্য কিং অব বিভাইন লাভ অ্যান্ড ডিভোশন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

তারা জানান, আগামী ৬ ডিসেম্বর হাসন রাজার ৯৭তম প্রয়াণ দিবস সন্ধ্যায় চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে।

এটিই প্রথম শো হবে। পর্যায়ক্রমে উপস্থাপিত হবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য শহরগুলোতে। নানা শহরে বসবাসরত হাসন রাজার ভক্তদের জানানোর জন্য আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলন।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডান্স মিউজিকের প্রধান নাহিদ নাজিয়া হাসান, ভাষ্যকার প্রখ্যাত কবি সৈয়দ আল ফারুক ও বিশিষ্ট কোরিওগ্রাফার ও সুকল্যাণ ভট্টাচার্য।

(এসএএম/ ০৩ ডিসেম্বর ২০১৮)