Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে।

তিনি বলেন, এ বারের নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে। যাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে তারা বিএনপির নেতাদের বাড়িতে গিয়েও ধর্না দিচ্ছে। টাকা ফেরত দেয়ার ভয়ে সেইসব নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন।’

ওবায়দুল কাদের মঙ্গলবার (ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, মেজবাহ্ উদ্দিন সিরাজ, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমআইআর/ ০৪ ডিসেম্বর ২০১৮)