
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের বীমা খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩১তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
সোমবার, ৩রা ডিসেম্বর ২০১৮ইং তারিখে রাজধানীর ঢাকা ক্লাবে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানীগুলির উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমান ছিল ২০১৭ সালে ৭৭,৩১৮ মিলিয়ন টাকা যা ২০১৬ সালে ছিল ৭০,৯৫৪ মিলিয়ন টাকা। বেসরকারী জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০১৭ সালে বৃদ্ধি পেয়ে ২৮১,৭০৬ মিলিয়নে দাড়ায় যা ২০১৬ সালে ছিল ২৭৪,৭১৫ মিলিয়ন। বেসরকারী জীবন বীমা খাতে ২০১৬ সালের বিনিয়োগ ২৪০,৩১১ মিলিয়ন থেকে ২০১৭ সালে ২৫৫,২৬২ মিলিয়নে দাড়ায়। বেসরকারী খাতে জীবন বীমা কোম্পানীর মোট সম্পদ ২০১৬ সালে ৩২৭,৬৭৬ মিলিয়ন থেকে ২০১৭ সালে ৩৭০,৫৬৫ মিলিয়নে উন্নিত হয়।
সাধারণ বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানীগুলির মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০১৬ সালে ছিল ২৫,৩৯৩ মিলিয়ন টাকা যা বৃদ্ধি পেয়ে ২০১৭ সালে দাঁড়ায় ২৬,৬৯৪ মিলিয়ন টাকা। এই আয় বৃদ্ধির পরিমান শতকরা প্রায় ৫.১২%। বেসরকারী সাধারণ বীমা কোম্পানীর ২০১৬ সালে সম্পদ এর পরিমান ৬৭,৮৪৭ মিলিয়ন থেকে ২০১৭ সালে ৭৫,৪৯৫ মিলিয়নে দাড়ায়। বেসরকারী সাধারণ বীমা খাতে ২০১৬ সালের বিনিয়োগ ৩৪,০১৭ মিলিয়ন থেকে ২০১৭ সালে ৩৮,৬৩৫ মিলিয়ন হয়েছে।
বিআইএ-এর প্রেসিডেন্ট তার বক্তব্যে আগত প্রতিনিধিদের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের উপর-আলোচনা করেন এবং উপস্থিত সদস্যবৃন্দকে উক্ত আলোচনায় অংশগ্রহন করা জন্য অনুরোধ করেন। সভায় সর্বসম্মতিক্রমে নি¤œলিখিত বিষয়গুলো গৃহিত হয়।
(১) ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।
(২) ২০১৭ সালের অডিট রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন।
(৩) ২০১৮ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নির্ধারণ।
(৪) বিবিধ।
প্রফেসার রুবিনা হামিদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট, একেএম মনিরুল হক, ভাইস-প্রেসিডেন্ট, বিবিধ আলোচনায় মেজর জেনাঃ আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), চেয়ারম্যান, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্স, নিজাম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, মেঘনা লাইফ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স, নাসির উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান, কর্ণফুলি ইন্স্যুরেন্স, ফারজানা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরন্স, পি, কে, রায়, এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী ইন্স্যুরেন্স, বিগ্রেডিয়ার জেনারেল শফিক শারমিন, পিএসসি(আরইটিড), মুখ্য নির্বাহী কর্মকর্তা, সেনা কল্যান ইন্স্যুরন্স বক্তব্য রাখেন।
বক্তরা বীমা শিল্পের বিকাশে সমস্যাসমূহ চিহ্নিত করে তা সমাধানের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
পরিশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শেখ করিব হোসেন সমাপনি বক্তব্যে সকলকে একযোগে বীমা শিল্পের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান।
(এসএএম/ ০৪ ডিসেম্বর ২০১৮)