Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 06:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর মনোহরদীতে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক প্রকল্প (ডিআইএসএইচএ) বাস্তবায়নের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাঁধনহারা আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাঁধনহারা থিয়েটার স্কুলের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসসাদিক জামান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা আক্তার, শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ রুহুল সগীর, নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর ইমরান হোসেন ভূঁইয়া প্রমুখ।

এ ছাড়াও সভায় উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ উগ্রবাদ প্রতিরোধে সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিদের করণীয় বিষয়ে আরোচনা করেন।

(এসএইচআর/এসএএম/ ০৬ ডিসেম্বর ২০১৮)