
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জেলা রেজিস্ট্রার, মহাফেজখানা ও সদর সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নতুন ভবন মিলনায়নে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন নরসিংদী পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল।
জেলা রেজিস্ট্রার খন্দকার ফজলুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া। নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে রহিছ মিঠুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সাব রেজিস্ট্রার সাব্বির আহম্মেদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শামীম নেওয়াজ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন মোল্লা নান্নু, নরসিংদী দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা শরিফ হোসেন, উপদেষ্টা তোফাজ্জাল হোসেন, নরসিংদী মহাফেজখানা ও তল্লাশীকারক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সদর দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কবির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর হতে নতুন ভবনের কার্যক্রম শুরু হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিক এর উদ্বোধন করা হয়।
(এসএইচআর/এসএএম/ ০৬ ডিসেম্বর ২০১৮)