Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 01:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দ নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন – নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার তাহের মিয়ার ছেলে লোকাল বাস চালক আনোয়ার হোসেন (৪৫), শিবপুরের ঘোড়াগাঁও গ্রামের মৃত আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০) ও কারারচর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৪)। অপর নিহত পুরুস ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বি-বাড়িয়া গামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভার টেকিং করার সময় বিপরীত দিক শিবপুর থেকে মাধবদীগামী নিরাপদ পরিবহনের অপর একটি লোকাল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীসহ দুই জন নিহত হয়। এসময় আহত হয় অপর ১৩ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে ১ জনের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনসহ এঘটনার মোট ৪ জনের মৃত্যু হয়। দূর্ঘটনার পর পর ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও শিবপুর এবং নরসিংদীর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার্থে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। দূর্ঘটনায় আহতদের নরসিংদী জেলা হাসপাতালে আনা হলে আশঙ্কাজনক অবস্থা ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, দূর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহদের উদ্ধার করে। সেই সাথে মহাসড়ককে যান চলাচল সচল রাখতে সড়কের উপর থেকে দূর্ঘটনায় কবলিত বাস দু’টোকে সরিয়ে আনা হয়।

(এসএইচআর/এসএএম/ ০৮ ডিসেম্বর ২০১৮)