Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 06:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিতে প্রথমে ব্যাট করবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

দেশের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ঐ সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে টাইগাররা। একাদশে সুযোগ হয়নি মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার ও আরিফুল হকের। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইরেন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে টমাস।

(এমআইআর/ ০৯ ডিসেম্বর ২০১৮)