
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী ইমপিরিয়াল কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নরসিংদী জেলা শিশু একাডেমীর মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কথি সাহিত্যিক, গবেষক,কবি ও ভাষাবিজ্ঞানী প্রফেসর ড. মনিরুজ্জামান। নরসিংদী ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সাহিত্যিক ও কবি নূর কামরুন্নাহার, শিখর সন্ধানী লেখক ও গবেষক সরকার আবুল কালাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান সজিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মাহাবুব আলী চৌধুরী এহসান, কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা পরিচালক আশারাফুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অনুভূতি বক্ত্য করেন একাদশ শ্রেণীর ছাত্রী হাবীবা আক্তার।
প্রধান অতিথি প্রফেসর ড. মনিরুজ্জামান বলেন, এগিয়ে যাওয়াটাই হচ্ছে শিক্ষা জীবনের মূল লক্ষ্য। প্রত্যকেই একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। ভাল ছাত্র হওয়াই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত নয়। অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষের মত মানুষ হতে হবে। তিনি রবি ঠাকুরের উদারণ টেনে বলেন, রবিন্দ্রনাথ স্কুল পালানো ছাত্র ছিলেন বটে কিন্তু বইয়ের কাছ থেকে কখনো পালাননি। তাইতো তিনি আজ বিশ্ব কবি রবিন্দ্র নাথ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, নিজেদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সমদ্ধে আগে জানতে হবে। পরে তা বিশ্লেষণ করে নিজের ভিতরের সুপ্ত জ্ঞান দিয়ে নতুন কিছু তৈরি করতে হবে। ।
অনষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সাথে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন কলেজের শিক্ষার্থীরা।
(এসএইচআর/এসএএম/ ০৯ ডিসেম্বর ২০১৮)