
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ৫টি সংসদীয় আসনের ৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের দিন রবিবার জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন- নরসিংদী-২ এ জাসদ (ইনু) প্রার্থী জায়দুল কবির, নরসিংদী-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পত্র দাখিলকৃত আকরামুল হাসান মিন্টু, এড. সানাউল্যাহ মিয়া, নরসিংদী-৪ এ গণ ফোরম প্রার্থী সানাউল হক নিরু, বিএনপির আব্দুল কাদির ভূঁইয়া, নরসিংদী-৫ এ বিএনপির এড. নেছার উদ্দিন, সমাজতান্ত্রিক দলের নাজমুল হক সিকদার ও জাপার মেহেরুন নেছা খান।
এর আগে নরসিংদীর ৫টি নির্বাচনী আসনে মোট ৪৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলে যাচাই-বাছাইয়ে ৬ জনের প্রার্থীতা বাতিল হয়। ৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের ফলে ৫টি নির্বাচনী আসনে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
(এসএইচআর/এসএএম/ ১০ ডিসেম্বর ২০১৮)