Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 19:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা্ ডেস্ক, ঢাকা: ‘ফিনান্সিয়াল স্টেটম্যান্ট অ্যানালাইসিস’ও ‘ফান্ডামেন্টালস অব পোর্টফোলিও ম্যানেজম্যান্ট’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিট্যাল মার্কেট (বিআইসিএম)।

গত শুক্র ও শনিবার (০৭  ও ০৮ ডিসেম্বর ২০১৮) সিএসই ও বিআইসিএমের যৌথ উদ্যোগে সিএসইর প্রধান কার্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা দুটি সম্পন্ন হয়।

সিএসইর এজিএম এবং ট্রেনিং হেড  আরিফ আহমেদ উক্ত প্রশিক্ষণগুলোতে স্বাগত বক্তব্য রাখেন।  প্রথম ও দ্বিতীয় দিনের ট্রেনিং পরিচালনা করেন যথাক্রমে বিআইসিএম এর অ্যাসিস্টেন্ট প্রফেসর মো: হাবিবুল্লাহ ও অ্যাসোসিয়েট প্রফেসর ড: নাছির উদ্দিন এবং বিআইসিএম এর অ্যাসিস্টেন্ট প্রফেসর ফয়সাল আহমেদ খান ও অ্যাসিস্টেন্ট প্রফেসর তাসরুমা শারমিন। ট্রেনিং দুটিতে প্রথম দিন ৪৫ এবং দ্বিতীয় দিন ৩৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

(এসএএম/ ১০ ডিসেম্বর ২০১৮)