Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 03:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রাইম ব্যাংক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৭ এপ্রিল) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, মো. তৌহিদুল আলম খান ও সৈয়দ ফরিদুল ইসলাম।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাঞ্চেস নেটওয়ার্ক ডিভিশনের ‘আনবিটাবল বিএনডি’ দল। রানার্সআপ হয়েছে ‘রিস্ক রাইডার’।
প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা পরিবার-পরিজন নিয়ে এদিন ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেছেন।

(ইউএম/ ৯ এপ্রিল ২০১৭)