Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 03:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা; নরসিংদীতে পিকাপভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মেঘলা নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৬ জন।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ের অদূরে ঘোড়াশাল টঙ্গি সড়কের পাকিজা মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত  মেঘলা শিবপুর উপজেলার মজলিসপুর গ্রামের শাখাওয়াত হোসেনের শিশু কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাখাওয়াত হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে শিবপুর থেকে প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। প্রাইভেট কারটি  দূর্ঘটনা স্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা দ্রুত গতির পন্য বোঝাই একটি পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে পিকাপভ্যানটি প্রঅইভেট কারের উপরের উঠে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুছড়ে যায়। দূর্ঘটনার পর পর নরসিংদী দমকল বাহিনির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেট কারের  ও পিকাপ ভ্যানের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরন করে। আহতদের জেলা হাসপাতা নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু মেঘলাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো; শফিকুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি গাড়িই দ্রুত গতিতে থাকা এ দূর্ঘটনা। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। গুরুত্বর আহতবস্থায় আরো ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এসএইচআর/ এসএএম/ ১৩ ডিসেম্বর ২০১৮)