Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 11:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: অধিনায়ক সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ১৯ ওভারে ১২৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় টাইগাররা।

বাংলাদেশের পক্ষে সাকিব ৮টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে সর্বোচ্চ ৬১ রান করেন । এছাড়া আরিফুল হক ১৭, মাহমুদুল্লাহ রিয়াদ ১২, মেহেদি হাসান মিরাজ ৮, লিটন দাস ৬, তামিম ইকবাল-সৌম্য সরকার-মুশফিকুর রহিম ৫ রান করে, মোহাম্মদ সাইফউদ্দিন-আবু হায়দার ১ রান করেন এবং মুস্তাফিজ শুন্য রানে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেল ২৮ রানে ৪ উইকেট নেন। কিমো পল নেন ২ উইকেট।

(এমআইআর/ ১৭ ডিসেম্বর ২০১৮)