Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 10:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতের বিপক্ষে পার্থ টেস্ট ১৪৬ রানের ব্যবধানে জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো অসিরা। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ৩১ রানে জিতেছিলো ভারত। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও বক্সিং-ডে টেস্ট।

পার্থ টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ভারতের প্রয়োজন ছিলো ১৭৫ রান, হাতে ছিলো ৫ উইকেট। এমন সমীকরন নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও উইকেটরক্ষক ঋসভ পান্থ। বিহারি ২৪ ও পান্থ ৯ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুটা দেখেশুনেই করেছিনে বিহারি ও পান্থ। তবে দিনের ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়াকে সাফল্যের মুখ দেখান অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ২৮ রান করা বিহারিকে শিকার করেন তিনি।
বিহারির পর ৩০ রান করা পান্থকে বিদায় করেন স্পিনার নাথান লিঁও। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে শেষ দু;জন বিহারি ও পান্থকে হারিয়ে ম্যাচ হারের পথ দেখে ফেলে ভারত।

দলীয় ১৩৭ রানে পান্থের বিদায়ের পর ভারতের বাকী তিন উইকেটের পতন ঘটাতে মোটেও সময়ক্ষেপন করেনি অস্ট্রেলিয়া। ভারতের তিন শেষ ব্যাটসম্যানকে শিকার করেন স্টার্ক ও কামিন্স। উমেশকে ২ রানে স্টার্ক এবং ইশান্ত-বুমরাহকে শিকার করেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার স্টার্ক-লিঁও ৩টি করে এবং হ্যাজেলউড-কামিন্স ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার লিঁও। পুরো ম্যাচে বল হাতে ৮ উইকেট নিয়েছেন তিনি।

(এমআইআর/ ১৮ ডিসেম্বর ২০১৮)