Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১২ দিনবাকী থাকলেও নরসিংদী-১(সদর)  আসনে নেই কোনো নির্বাচনী আমেজ। নেই কোনো ভোট যুদ্ধের প্রচার অভিযান। নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্ধিতায় অংশ নেওয়া বিএনপি দলীয় প্রার্থী খায়রুল কবির খোকন কারাবন্দি।এছাড়া দলীয় ২৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সবাই আত্মগোপনে।ফলে কোন প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না তারা।অপরদিকে প্রতিপক্ষ প্রার্থীর তেমন কোন প্রচারণানা থাকায় নৌকার পক্ষে প্রচারণা খুব একটা জোড়ালো দেখা যাচ্ছে না।

নরসিংদী-১(সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিবও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনসহ মোট৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনিএ আসনে দলীয় মনোনয়ন পেয়ে জেলা রির্টানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন। মনোয়নপত্র দাখিলের একদিন পর গত২৯ নভেম্বর  তারিখে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত একটি মামলায় জামিন আবেদন করে নরসিংদী চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেটের আদালতে হাজির হলে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর না করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। মনোনয়ন পত্রেরসাথে তার দাখিলকৃত কাগজপত্রে কোন প্রকার ক্রটি-বিচ্যুতি না পাওয়ায় রির্টানিং কর্মকর্তা চুড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম প্রকাশ করে তাকে প্রতীক বরাদ্ধ দেন।  খায়রুল কবির খোকন জেল হাজতে থাকায় তার পক্ষে প্রতীক বরাদ্ধ নেন স্ত্রী শিরীন সুলতানা। খায়রুল কবির খোকন যেই মামলায় জেল হাজতে আছেন সেই একই মামলায় জেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের আরো ২৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকেন। এদিকে খায়রুল কবির খোকন কারারুদ্ধ অবস্থায় এবং দু’শতাধিক দলীয় নেতাকর্মী আত্মগোপনে থাকায় এ আসনে ধানের শীষের পক্ষে কোনরূপ প্রচার-প্রচারণা নেই বললেই চলে। নির্বাচনী এলাকায় দু’একটি মাইকে ধানের শীষ, ধানের শীষ আওয়াজ শুনা গেলেও পুলিশী বাধায় তা সীমিত গন্ডির মধ্যেই সীমাবদ্ধ। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের পোষ্টার লাগালেও তা ছিড়ে ফেলার অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেই কোন কর্মীসভা, নির্বাচনী গণসংযোগ, সভা-সমাবেশ, উঠান বৈঠক। মাঝে মধ্যে খায়রুল কবির খোকনের স্ত্রী বাংলাদেশ জাতীতাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরীন সুলতানা কয়েকজন কর্মী নিয়ে বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করতে দেখা গেলেও তাতেও বাধার সম্মুখিন হওয়ার অভিযোগ করেন তিনি।

নরসিংদী-১(আসন) থেকে খায়রুল কবির খোকনের বিপরীতে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মো: নজরুলইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি। দীর্ঘদিন পর এ আসনে প্রধান দুটি দলের জেলা সভাপতিদ্বয় একে অপরে প্রতিপক্ষ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় এলাকাবাসী অধীর আগ্রহে ছিল শেষ পর্যন্ত কোন দলের সভাপতির গলায় বিজয়ের মালা উঠে।

নরসিংদীবাসী মনে করেছে এ দু প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে সেয়ানে সেয়ানে, প্রতিদ্ধন্ধিতা তুমুল। কিন্তু খায়রুল কবির খোকনের আটকাদেশ সেই ভাবনায় চাই ঢেলে দেয়। ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা না থাকায় নির্বাচন হয়ে যায় অনেকটা এক পেশী। নেই কোন নির্বাচনী আমেজ, নেই কোন উত্তাপ।

রংপুর অঞ্চল থেকে নরসিংদীতে আসা ছোবাহান নামে এক রিক্সাচালক বলেন, ‘তোমাক দেশে ইলেকশনের উত্তাপ নাই ভাইয়্যেক. হামাক দেশেতো পুরা সরগরম হইয়্যা উটছে ইলেকশনে।’

এদিকে জেলার অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকায় তাদের তাদের মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছেনা। আবার কাউকে পেলেও গ্রেফতারের ভয়ে মুখ খুলতে নারাজ তারা।

নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একনেতা বলেন, এটাই কিশেখ হাসিনার গনতন্ত্রের নমুনা, এটাই কিনির্বাচনে লেভেল প্লেয়িং ফিন্ড। এমননির্বাচনই কি জাতি আশাকরেছিল। নির্বাচনেঅংশ নেওয়া একজন প্রতিদ্বন্ধিপ্রার্থীকে নির্বাচনী কর্মকান্ড থেকে বিরত রেখেভুয়া-গায়েবী মামলা আটককরে রাখার নামই কিএই স্বৈরাচারী সরকারের গণতন্ত্রের চর্চা? এমন গণতন্ত্রএ জাতি চায় না।মামলা-হামলা করে বিএনপিরনেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় বিরত রাখতে পারলেওধানের শীষের পক্ষে আজযে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা সোমবার বিকেলে তার বাসায় দেওয়া এক স্বাক্ষাৎকারে এ প্রতিবেদককে বলেন, খায়রুল কবির খোকনকে কারারুদ্ধ রাখা নরসিংদী মানুষ আজ হতবাক। নরসিংদীবাসীর কাছে খায়রুল কবির খোকন একজন প্রিয় মানুষ, একজন নেতা। তার জনপ্রিয়তা দেখে এ জালিমবাজ সরকার বুঝতে পেরেছে এ আসনে খায়রুল কবির খোকনের জয় সুনিশ্চিত। তাই আসনটি হারানোর ভয়ে মিথ্যা গায়েবীমামলায় আটকাদেশ দিয়ে তাকে জেলখানায় বন্দি করে রেখেছে। শুধু তাই নয় নেতাকর্মীরা যাতে নির্বাচনী প্রচারনা না করতে পারেসে জন্য তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। যেখানেই ধানের শীষের পোষ্টার টানানো হচ্ছে সেখান থেকেতা ছিড়ে ফেলা হচ্ছে। এমন কি আমি বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি তাতেও বাধা দিচ্ছে প্রশাসনের ক্যাডাররা। আমি যখনই শীষের পক্ষে ভোট চাই বাড়ী বাড়ী যাই তখনই পুলিশ সেখানে হাজির হয়ে আমার সঙ্গে থাকা দু’একজন কর্মীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে এখানে কিছুই নেই। মনোনয়নপত্র দাখিল করার পর একজন এমপি প্রার্থীকে মিথ্যা মামলায় আটকাদেশ দিয়ে বন্দি করে রাখার এমন নজির বাংলাদেশের মানুষ আর কোন সরকারের আমলে দেখেনি। নরসিংদীবাসী ৩০ তারিখে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রিয় নেতার বিজয় নিশ্চিত করে এর জবাব দিবে।

(এসএইচআর/এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৮)