Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 04:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৬টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

(এসএএম/ ১০ এপ্রিল ২০১৭)