Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেনিং এ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)’র উদ্যোগে ‘ইফেক্টিভ অডিট কনডাকশন এ্যান্ড কমপ্লায়েন্স ইন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ শীর্ষক কর্মশালা ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার আইবিটিআরএ হল রুমে উদ্বোধন করা হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড.মো. জিল্লুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  ডাইরেক্টর হেলাল আহমদ চৌধুরী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমদ-এর  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান ও মো.রাজা মিয়া এবং ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান।

সপ্তাহব্যাপী কর্মশালায় ব্যাংকের ইন্টারন্যাল কন্ট্রোল এ্যান্ড কমপ্লায়েন্স উইংয়ের নির্বাহী ওকর্মকর্তারা অংশগ্রহণ করছেন।     বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৯ ডিসেম্বর ২০১৮)