
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে জাতিসংঘ।
বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে দুজারিক বলেন, আমরা পরিস্থিতিতে নিবিড় নজর রাখছি এবং নীতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানেই নির্বাচন হোক না কেন তা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। জনগণকে তাদের মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত।
(এসএএম/ ২১ ডিসেম্বর ২০১৮)