Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতের পর সৃষ্ট সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জন।এতে আরো কয়েকশ লোক আহত হয়েছে।

রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নুগরোহো বলেন, ‘এই ঘটনায় ৬২ জন মারা গেছে, ৫৮৪ জন আহত হয়েছে ও ২০ জন নিখোঁজ রয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম জাভার পানদেগলাং জেলায় সবচেয়ে বেশি ১৪ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৫০ জন। ৪৩টি বাড়ি, নয়টি হোটেল এবং কয়েক ডজন গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন কর্মকর্তারা। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পূর্ণিমার কারণে ঢেউয়ের শক্তি বৃদ্ধি পেয়ে থাকতে পারে।

(এমআইআর/ ২৩ ডিসেম্বর ২০১৮)