Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 18:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপি প্রার্থী মনজুর এলাহী অংশ নিতে পারছেন না। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

নরসিংদী সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে থেকে মনজুর এলাহীর মনোনয়নপত্র দাখিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার রিটটি করেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন।

বুধবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।  তিনি বলেন, আদালত মনজুর এলাহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন। এ কারণে মনজুর এলাহী নির্বাচনে অংশ নিতে পারছেন না।

(এসএইচআর/ এমআইআর/ ২৬ ডিসেম্বর ২০১৮)