Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 08:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকায় আগামি বিপিএল টি২০ টুর্নামেন্ট উপলক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং রংপুর রাইডার্স-এর মধ্যে একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সভাকক্ষ এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বিপিএল টি২০ টুর্নামেন্ট-এর এবারের ষষ্ঠ আসরটি আগামি জানুয়ারি ০৫, ২০১৮ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি ০৮, ২০১৮-তে শেষ হবে।

এমটিবি’র হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং, তারেক রিয়াজ খান এবং রংপুর রাইডার্স-এর চেয়ারম্যান, মোস্তফা আজাদ মহিউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে রংপুর রাইডার্স-এর তাসভির উল ইসলাম, হেড আব অপারেশন ও মেহেরাব আলম চৌধুরী, উপদেষ্টা এবং এমটিবি’র আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার ও সামিয়া চৌধুরী, ডেপুটি হেড, গ্রুপ কমিউনিকেশন্স সহ সংশ্লিষ্ট উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৭ ডিসেম্বর ২০১৮)