Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 03:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মো: শাহাদাৎ হোসেন রাজু, বিনিয়োগবার্তা, নরসিংদী:  ধানের শীষ প্রতীক নিয়ে নিবাচনে প্রতিদ্বন্ধিতায় অংশ নেওয়া মঞ্জুর এলাহীর প্রার্থীতা হাইকোট স্থগিত করায় ভোটের রাজনীতিতে নতুন করে ছক কষছেন  নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী ও  তাদের সমর্থকরা। মঞ্জুর এলাহীর প্রারথীতার এই স্থগিতাদেশ পুরোন সব হিসেব পাল্টে দিয়েছে। তাই প্রাথী ও সমর্থকদের পাশাপাশি নতুন করে ভোটের অংক কষতে হচ্ছে শিবপুরের সাধারণ ভোটারদেরকেও।

সরেজমিনে নরসিংদী-৩ শিবপুর নিবাচনী এলাকা ঘুরে জানা যায়, এ আসনে ৮জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করলেও ভোটের মাঠে প্রচার-প্রচারণা এগিয়ে ছিলেন ৩জন। তারা হলো- নৌকা প্রতীক নিয়ে জহিরুল হক মোহন, ধানের শীষ প্রতীক নিয়ে মঞ্জুর এলাহী ও স্বতন্ত্র প্রাথী হিসেবে সিংহ প্রতীক নিয়ে বতমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। নিবাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকরা পরিকল্পনার ছক তৈরি করে রাখেন। কিন্তু সকল পরিকল্পলা নসাৎ হয়ে যায় ২৬ ডিসেম্বর মন্জুর এলাহীর প্রার্থীতা স্থগিত হাইকোটের দেওয়া এই ঘোষণায়। তিনি নিবাচনে অংশগ্রহন করতে পারবে কিনা তা অনিশ্চিয়তার মধ্যে রয়েছে। তবে মঞ্জুর এলাহীর প্রার্থীতা স্থগিতের বিষয় জনমনে দাগ কাটে। নিবাচনের মাত্র তিনদিন বাকী থাকতে প্রার্থীতা স্থগিতাদেশ নেহায়েত অন্যায়।  এই স্থগিতাদেশ নির্বাচনে সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

এ ব্যাপারে উপজেলার চাঁদপাশা এলাকার ভোটার সামসুদ্দিন বলেন,  নরসিংদীর অন্য কোন এলাকায় ইলেকশনের আমেজ না থাকলে শিবপুর নিবাচনী এলাকা এতদিন বেশ সরগরম ছিল। কিন্তু মোহনের কূট-কৌশল তা যেন পানি ঢেলে দিয়ে। মঞ্জুর এলাহী প্রাথী থাক আর না থাক মোহনকে  আর ভোট দিবেনা শিবপুরবাসী।

লাখপুর বাজারের সোহেল মিয়া নামে এক দোকানী বলনে, মোহন টাকা-পয়সা খরচা করে মঞ্জুর এলাহীর প্রাথীতা স্থগিত করিয়েছে, কপাল খুলেছে সিরাজ মোল্লার।  বিষয়টি খোলসা করার কথা বললে তিনি বলেন,  আরে ভাই বুঝেননা, কেন ধানের শীষের ভোট কি নৌকার বাক্সে যাইব? সেইগুলাতো সিরাজ মোল্লার সিংহই পাইব।

যোশর বাজারে চা খেতে খেতে কথা হয় সোহান নামে এবার প্রথম ভোট দিবে এমন এক নতুন ভোটারের সাথে। তার কাছে নিবাচন সম্পর্কে জানতে চাইলে  বলেন, ভাবছিলাম জীবনের প্রথম ভোটটি দিব একজন সৎ ও যোগ্য প্রাথীকে, সে হিসেবে আমার প্রমন চয়েজ ছিল মঞ্জুর এলাহী । ইলেকশনের দিন ভোটের পরিবেশ থাকলে ভোট কেন্দ্রে যাব নচেৎ নয়। ভোটের লড়াইয়ে যে দুজন টিকে আছে তাদে মধ্যে সিরাজ মোল্লাই যোগ্য।

শিবপুর শহীদ আসাদ কলেজের ছাত্র তৌহিদুল ইসলাম বলেন, শিবপুরে নৌকার বিজয় নিশ্চিত।

বৃহস্পতিবার সারাদিন শিবপুর ঘুরে এক জড়িপে বলা যায় শেষ পযন্ত মঞ্জুর এলাহী আদালতের স্থগিতাদেশ বাতিল করে ভোটের মাঠে ফিরে আসতে না পারে তব লড়াই হবে সমানে সমান। আবার এলাকার অনেক সাধারণ ভোটারের মনে আশংকা ভোটের দিন সুস্থ পরিবেশ থাকবে কিনা,  তারা তাদের নিজেদের ভোট দিতে পারবে কিনা?  সবকিছু ঠিকঠাক থাকলে এবং ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রাথী হিসেবে সিরাজুল ইসলাম  মোল্লার জয়ের  সম্ভাবনই বেশী।

(এসএইচআর/এসএএম/ ২৭ ডিসেম্বর ২০১৮)