Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বীমা সংক্রান্ত আইন অমান্য করায় বায়রা লাইফ ইন্স্যুরেন্সকে

৪ কোটি ৪৮ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০১১ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত মোট ৭ বছরে বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ বীমা আইন ২০১০ এর ৩০ ধারা অনুযায়ী প্রতিবছর কোম্পানির দায় মূল্যায়ন না করায় এবং বীমা আইনের ৩২  ধারা মতে দায় মূল্যায়ন প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবর দাখিল না করায় বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক প্রতিবছরের জন্য আইন লংঘনের দায়ে ৫,০০,০০০/- টাকা করে মোট ৩৫,০০,০০০/- টাকা এবং বিগত ৭ বছর যাবৎ আইন লংঘন অব্যাহত রেখেছে। আর এ অপরাধের কারণে কোম্পানিটিকে প্রতিদিন ৫,০০০/- টাকা করে বিগত ১ অক্টোবর ২০১২ হতে ১২ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ৪,১৩,৭০,০০০/- টাকা সহ সর্বমোট ৪,৪৮,৭০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

(এসএএম/ ২৭ ডিসেম্বর ২০১৮)