Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 03:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার একটি মানুষও অনিরাপদ থাকবে না বলে আশ্বস্ত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

একাদ্শ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি।

 জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এতে অংশ নেন।

এ সময় নির্বাচন আচরন বিধিসহ জেলার পাঁচটি আসনের নির্বাচন সংক্রান্ত সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম মাহবুবুল করিমসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যে গৌরবগাঁথা নরসিংদী জেলা’র প্রশংসা করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নির্বাচনের  সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের দিনসহ পরবর্তী সময়ে আইন-শৃংখলা নিয়ন্ত্রনেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে জেলার একটি মানুষও অনিরাপদ থাকবে না। উৎসবমূখর পরিবেশে যার যার ভোটাধিকার প্রয়োগে সূযোগ সৃষ্টি করা নিজ দায়িত্ব বলে মনে করেন তিনি। একই সঙ্গে নির্বাচনে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনাকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

(এসএইচআর/এসএএম/ ২৭ ডিসেম্বর ২০১৮)