Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 05:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ঠাকুরগাঁও  প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বাণিজ্যবিষয়ক সম্পাদকসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুর নবী ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুরাদসহ ১৪ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করাই তাদের আটক করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

(এমএ/এসএএম/ ২৯ ডিসেম্বর ২০১৮)