Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 06:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সারাদেশের ন্যায় নরসিংদীতেও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিন সারাদেশের শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করেছে সরকার।

এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড়ে আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেন।

নরসিংদীতে ২০১৯ সালের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। মঙ্গলবার সকাল ১০টায় শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে জেলাজুড়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী কমিশনার মাসুদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত।

বই উৎসবে জেলা প্রশাসক জানান, এ বছর বই উৎসবে নরসিংদী জেলায় ৪৯ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

(এসএইচআর/এসএএম/ ০১ জানুয়ারি ২০১৮)