Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 15:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-এর মহাব্যবস্থাপক আবু ফরাহ মোঃ নাছের।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।

এতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১:৬৪০/২০১৮ মোতাবেক আবু ফরাহ মোঃ নাছের কে ৩১/১২/২০১৮ তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

আবু ফরাহ মোঃ নাছের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির তত্বাবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মো: নাছের ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্ট, মাইক্রোক্রেডিট রিগুলেটরী অথোরিটি, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

 উল্লেখ্য, আবু ফরাহ মোঃ নাছের উপমহাব্যবস্থাপক থাকাবস্থায় বাংলাদেশ ব্যাংক, চট্রগ্রাম অফিসেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানী, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, স্পেন,  নেপাল, হংকং, মিশর, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ও ইন্ডিয়া ভ্রমন করেছেন।

(এসএএম/ ০১ জানুয়ারি ২০১৮)